NShamimPRO কীভাবে ব্যবহার করবেন: শুরু থেকে সার্টিফিকেট
এই লেখায় যা আছে
সংক্ষেপে: NShamimPRO ব্যবহার করা চার ধাপের কাজ: অ্যাকাউন্ট খুলুন, কোর্স বা All-Access কিনুন, ড্যাশবোর্ড থেকে লেসন দেখা শুরু করুন, আর কোর্স শেষ করে সার্টিফিকেট নিন। আটকে গেলে কোর্সের ভেতরে প্রশ্ন করুন, অথবা WhatsApp এ লিখুন।
১. অ্যাকাউন্ট খোলা আর লগইন
- রেজিস্টার পাতায় নাম, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন। চেকআউটের সময়ও নতুন অ্যাকাউন্ট খোলা যায়।
- পরে লগইন পাতা থেকে ইউজারনেম বা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন।
- পাসওয়ার্ড মনে নেই? লগইন পাতায় “পাসওয়ার্ড ভুলে গেছেন?” চাপুন, ইমেইলে নতুন পাসওয়ার্ড বানানোর লিংক যাবে। ইমেইল না পেলে Spam বা Promotions ফোল্ডার দেখুন।
- যে ইমেইল দিয়ে কিনেছেন সেটা দিয়েই লগইন করুন, নইলে কেনা কোর্স দেখাবে না।
২. কোর্স বাছাই আর কেনা
- সব কোর্স আছে কোর্স পাতায়, চারটা ট্র্যাকে সাজানো: AI SEO, AI ব্লগিং, AI অ্যাফিলিয়েট আর AI বিজনেস।
- প্রতিটা কোর্সের পাতায় কারিকুলাম, লেসন সংখ্যা, রিভিউ আর দাম দেখে নিন।
- একটা কোর্স কেনার ধাপ: এখানে। সব কোর্স একসাথে চাইলে All-Access কেনার ধাপ দেখুন।
- পেমেন্ট হয় bKash, কার্ড বা Google Pay দিয়ে: পেমেন্টের মাধ্যম।
৩. ড্যাশবোর্ড থেকে শেখা শুরু
- লগইন করে ড্যাশবোর্ডে যান। কেনা সব কোর্স সেখানে “Courses” অংশে থাকে।
- কোর্সে ঢুকে “Start Learning” বা “Continue Learning” চাপুন। যেখানে থেমেছিলেন সেখান থেকেই শুরু হবে।
- লেসনের বাম পাশে পুরো কারিকুলাম থাকে। একটা লেসন দেখা শেষে “Next” চাপলে পরের লেসনে যাবে, আর প্রোগ্রেস নিজে থেকেই হিসাব হয়।
- কিছু কোর্সে কুইজ আছে। কুইজ দিয়ে দেখুন কতটা মনে আছে, ফল সাথে সাথে দেখাবে।
- লেসনের ভিডিও মোবাইল, ট্যাবলেট আর কম্পিউটার, সব জায়গায় চলে। ভালো ইন্টারনেট থাকলে ভিডিওর মান ভালো আসে।
৪. প্রশ্ন করা আর নোট রাখা
- লেসন দেখতে দেখতে কোনো কিছু না বুঝলে কোর্সের ভেতরের প্রশ্নোত্তর (Q&A) অংশে প্রশ্ন লিখুন। অন্য শিক্ষার্থীদের প্রশ্ন আর উত্তরও সেখানে দেখতে পাবেন।
- ড্যাশবোর্ডের “Discussions” অংশে আপনার করা সব প্রশ্ন এক জায়গায় থাকে, আর “Notes” এ নিজের নোট রাখা যায়।
- শিক্ষার্থীদের জন্য একটা Facebook গ্রুপও আছে। কেনার পর কী করবেন: এখানে।
৫. কোর্স শেষ আর সার্টিফিকেট
- কোর্সের সব লেসন (আর কুইজ থাকলে কুইজ) শেষ হলে সার্টিফিকেট নিজে থেকেই তৈরি হয়, আর তার লিংক ইমেইলেও যায়।
- কোর্সের পাতার পাশের অংশে “View Certificate” চেপে ডাউনলোড করুন। বিস্তারিত: সার্টিফিকেট কীভাবে পাবেন।
- কোর্স শেষে রিভিউ দিলে পরের শিক্ষার্থীদের কোর্স বাছাইয়ে সাহায্য হয়।
- মনে রাখবেন, সার্টিফিকেট ডাউনলোড করলে সেই কোর্সে আর রিফান্ড চাওয়া যায় না। রিফান্ড পলিসি দেখুন।
৬. ফ্রি রিসোর্স আর ইমেইল
- ফ্রি রিসোর্স পাতা থেকে চেকলিস্ট, প্রম্পট আর প্ল্যানের PDF নিতে পারেন, ইমেইল দিলেই।
- রেজিস্টার করলে বা ফ্রি রিসোর্স নিলে প্রতি ৫ দিনে একটা করে শেখার ইমেইল যায়। না চাইলে যেকোনো ইমেইলের নিচের “আনসাবস্ক্রাইব” লিংকে এক ক্লিকেই বন্ধ করা যায়। কেনাকাটা আর পাসওয়ার্ডের ইমেইল তবুও আসবে।
- ব্লগে SEO, ব্লগিং, অ্যাফিলিয়েট আর AI নিয়ে বাংলায় লেখা আছে, সবার জন্য খোলা।
৭. সাহায্য লাগলে
- প্রায় সব প্রশ্নের উত্তর আছে হেল্প সেন্টারে।
- WhatsApp: +880 1771-553141
- ইমেইল: ca**@********ro.com। অর্ডার বা অ্যাকাউন্টের সমস্যায় অর্ডার নম্বর আর যে ইমেইল দিয়ে কিনেছেন সেটা লিখে দিন, উত্তর দ্রুত পাবেন।