All-Access (সব কোর্সের বান্ডেল) কীভাবে কিনবেন?
সংক্ষেপে: All-Access হলো NShamimPRO এর সব কোর্স এক ভর্তিতে: এখন ১৬টি কোর্স, সাথে দুটি বোনাস কোর্স, লাইফটাইম অ্যাক্সেস। All-Access পাতায় “এখনই ভর্তি হোন” চাপলে সোজা চেকআউটে যাবে, সেখানে bKash, কার্ড বা Google Pay দিয়ে পেমেন্ট করলেই সব কোর্স ড্যাশবোর্ডে চলে আসবে।
ধাপগুলো
- All-Access পাতায় যান। কোন কোর্সগুলো আছে আর এখনকার দাম সেখানে লেখা আছে।
- “এখনই ভর্তি হোন” চাপুন। বান্ডেলটা কার্টে যোগ হয়ে চেকআউট খুলবে।
- লগইন করুন, অথবা চেকআউটেই নাম আর ইমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন।
- তথ্য মিলিয়ে নিয়ে bKash, কার্ড বা Google Pay দিয়ে পেমেন্ট করুন।
- পেমেন্ট সফল হলে ড্যাশবোর্ড এর “Enrolled Courses” এ সব কোর্স দেখাবে।
জেনে রাখুন
- নতুন কোর্স বা লেসন যোগ হলে আগের All-Access শিক্ষার্থীরাও পান।
- রিফান্ডের নিয়মে বান্ডেলের সব কোর্স মিলিয়ে ২৫% লেসনের হিসাব হয়। বিস্তারিত: রিফান্ড পলিসি।
পেমেন্টে আটকে গেলে WhatsApp এ লিখুন +880 1771-553141, অথবা ইমেইল করুন ca**@********ro.com এ। অর্ডার নম্বর থাকলে সেটাও দিন।