মূল কনটেন্টে যান
NShamimPRO Marketing through AI: ইতিহাস শুরু এখানেই

NShamimPRO তে কীভাবে পেমেন্ট করা যায়?

শেষ হালনাগাদ ৩ অক্টোবর ২০২৬

সংক্ষেপে: কোর্সের দাম ওয়েবসাইটের চেকআউটেই দেওয়া যায়, তিনভাবে: bKash, ডেবিট বা ক্রেডিট কার্ড (Visa, Mastercard, American Express, Discover), আর Google Pay। পেমেন্ট সফল হলে কোর্স সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে চলে আসে।

যেসব মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়

  • bKash: চেকআউটে bKash বেছে নিলে bKash এর পেমেন্ট পেজ খুলবে। নম্বর, OTP আর PIN দিলেই শেষ।
  • কার্ড: দেশি বা বিদেশি Visa, Mastercard, American Express আর Discover কার্ড। কার্ডের তথ্য Stripe এর সুরক্ষিত ফর্মে নেওয়া হয়, NShamimPRO কার্ডের নম্বর সংরক্ষণ করে না।
  • Google Pay: ফোন বা ব্রাউজারে Google Pay চালু থাকলে চেকআউটে বোতামটা দেখাবে।

যেসব মাধ্যম এখন নেই

PayPal, Payoneer, ব্যাংক ট্রান্সফার, Rocket বা কারো পার্সোনাল নম্বরে টাকা পাঠিয়ে ভর্তি এখন হয় না। পুরনো কোনো পোস্ট বা ভিডিওতে এমন নম্বর দেখলে সেখানে টাকা পাঠাবেন না। অন্য কোনোভাবে দিতে চাইলে আগে WhatsApp এ কথা বলে নিন।

কিস্তিতে কি দেওয়া যায়?

না, পুরো দাম একবারে দিতে হয়। বিস্তারিত: কিস্তির নিয়ম। কেনার পর মত বদলালে ৭ দিনের রিফান্ড পলিসি দেখুন।

পেমেন্টে আটকে গেলে WhatsApp এ লিখুন +880 1771-553141, অথবা ইমেইল করুন ca**@********ro.com এ। অর্ডার নম্বর থাকলে সেটাও দিন।

আরও সাহায্য লাগবে?

WhatsApp বা ইমেইলে লিখুন। কোর্সের নাম আর অর্ডার নম্বর দিলে দ্রুত দেখে দিতে পারি।

WhatsApp: +880 1771-553141 [email protected]