সবার জন্য কনটেন্ট রাইটিং (AI সহ)
AI দিয়ে রিসার্চ, লেখা, এডিট ও পাবলিশ পর্যন্ত পুরো কনটেন্ট রাইটিং প্রসেস ধাপে ধাপে শিখবেন, সাথে টপিক্যাল ম্যাপ ও কনটেন্ট স্ট্র্যাটেজি।
- ২৪টি লেসন
- ১৪ ঘণ্টা ভিডিও
- আপডেট:
যা শিখবেন
- ঠিক কোন প্রম্পট দেবেন, কীভাবে রিসার্চ ও আইডিয়া ব্রেইনস্টর্ম করবেন
- AI এর লেখা এডিট করে নিজের হাতের ছোঁয়া দেওয়া ও পাবলিশ করা
- টপিক্যাল ম্যাপ তৈরি, সেমি অটোমেটিক দ্রুত পদ্ধতিসহ
- কনটেন্ট গ্যাপ খোঁজা ও কনটেন্ট স্ট্র্যাটেজি বানানো
- Google এর Helpful Content গাইডলাইন মেনে লেখা ও পুরনো কনটেন্ট উন্নত করা
- NShamimPRO চেকলিস্ট মেনে অ্যাফিলিয়েট কনটেন্ট ও বায়িং গাইড লেখা
কাদের জন্য
- ব্লগ, অ্যাফিলিয়েট বা ওয়েবসাইটের জন্য কনটেন্ট লিখতে চান যারা
- ইংরেজিতে দুর্বল বা লেখার সময় কম, AI এর সাহায্য নিতে চান যারা
- কনটেন্ট রাইটিংকে ফ্রিল্যান্সিং স্কিল হিসেবে নিতে চান যারা
- যেকোনো বয়স ও পেশার মানুষ, আগের অভিজ্ঞতা লাগবে না
কোর্স সম্পর্কে
পুরো বিবরণ পড়ুন
কোর্সটা কী নিয়ে
ব্লগ পোস্ট, প্রোডাক্ট রিভিউ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিওর ডেসক্রিপশন, প্রায় সব অনলাইন কাজেই লেখা লাগে। অনেকেই ইংরেজিতে দুর্বল, আবার অনেকের লেখার সময় নেই। AI এই দুই সমস্যাতেই সাহায্য করতে পারে, কিন্তু ঠিকভাবে গাইড না করলে AI এর লেখা বেশিরভাগ সময় কাজে লাগানোর মতো হয় না।
এই কোর্সটা সেই সমস্যার সমাধান। কোন প্রম্পট দেবেন, কীভাবে রিসার্চ করবেন, কীভাবে এডিট করে নিজের হাতের ছোঁয়া দেবেন, সব ধাপে ধাপে দেখানো হয়েছে। যারা AI content writing course in Bangladesh খুঁজছেন, তাদের জন্য এটা একটা পূর্ণ প্রসেস।
SEO কনটেন্টে AI ব্যবহার করা কি ঠিক?
পাঠকের কাছে আসল প্রশ্ন হলো সে যা খুঁজছে তা পাচ্ছে কি না। সমস্যা AI নয়, সমস্যা হলো রিসার্চ ছাড়া, ফ্যাক্ট চেক ছাড়া গড়পড়তা মানের কনটেন্ট পাবলিশ করা। এই কোর্সে AI কে একটা সহকারী হিসেবে ব্যবহার করে মানসম্মত কনটেন্ট বানানোর পদ্ধতি শেখানো হয়েছে।
কোর্সে যা আছে
- AI দিয়ে কনটেন্ট রাইটিং: রিসার্চ, লেখা, এডিটিং ও পাবলিশিং, চারটা আলাদা পর্বে, সাথে Grok AI দিয়ে লেখা।
- টপিক্যাল ম্যাপ (বোনাস): সংশ্লিষ্ট Google পেটেন্টের ধারণা থেকে শুরু করে টপিক্যাল ম্যাপ তৈরি, সেমি অটোমেটিক দ্রুত পদ্ধতিসহ।
- স্ট্র্যাটেজি: কনটেন্ট রাইটিং ফর্মুলা, কনটেন্ট গ্যাপ খোঁজা, কনটেন্ট স্ট্র্যাটেজি, অন্টোলজি ও এনটিটি, আর নতুন ব্লগে শুরুতে কোন ধরনের কনটেন্ট লিখবেন।
- Google এর গাইডলাইন: Helpful Content মেনে লেখা, অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য Google এর নির্দেশনা, আর পুরনো কনটেন্ট উন্নত করার গাইডলাইন।
- অ্যাফিলিয়েট কনটেন্ট: NShamimPRO এর চেকলিস্ট মেনে বায়িং গাইড লেখা, আর ফ্রিতে কনটেন্ট আইডিয়া খুঁজে বের করা।
- AI টুল সিরিজ: কয়েকটা প্রিমিয়াম AI রাইটিং টুল দিয়ে ইনফো ও মানি কনটেন্ট লেখার উদাহরণ।
কোর্স শেষে আপনি যা পারবেন
- যেকোনো টপিকে রিসার্চ থেকে পাবলিশ পর্যন্ত একটা পূর্ণ আর্টিকেল AI এর সাহায্যে তৈরি করতে পারবেন
- একটা সাইটের জন্য টপিক্যাল ম্যাপ ও কনটেন্ট প্ল্যান বানাতে পারবেন
- একই প্রম্পটিং দক্ষতা দিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন, সোশ্যাল পোস্ট বা ইমেইলের মতো অন্য লেখাও দ্রুত করতে পারবেন
কে শেখাচ্ছেন
কোর্সটি শেখাচ্ছেন নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim)। তিনি একজন ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার ও SEO বাগ হান্টার। ভিডিও দেখতে গিয়ে কোথাও আটকে গেলে আমাদের Facebook Group এ প্রশ্ন করতে পারবেন।
কিছু প্রশ্নের উত্তর
আগে লেখালেখির অভিজ্ঞতা লাগবে?
না। যেকোনো বয়স বা পেশার মানুষ কোর্সটা ফলো করতে পারবেন। ইংরেজিতে খুব দক্ষ না হলেও সমস্যা নেই, এডিটিং ধাপে সেটা কীভাবে সামলাবেন তা দেখানো হয়েছে।
পেইড AI টুল কিনতে হবে?
মূল প্রসেসটা সাধারণ AI চ্যাট টুল দিয়েই করা যায়। প্রিমিয়াম টুলের সিরিজটা বাড়তি উদাহরণ হিসেবে রাখা, কেনা বাধ্যতামূলক নয়।
কোর্স শেষে সার্টিফিকেট পাব?
হ্যাঁ। কোর্সের লেসন ও কুইজ শেষ করে কোর্স কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কারিকুলাম
২৪টি লেসন।
টপিক ও লেসন
AI দিয়ে কনটেন্ট রাইটিং (আপডেটেড)
-
AI দিয়ে কনটেন্ট রাইটিং (পর্ব ০১): রিসার্চ ধাপ
01:20:00 -
AI দিয়ে কনটেন্ট রাইটিং (পর্ব ০২): লেখার ধাপ
55:46 -
AI দিয়ে কনটেন্ট রাইটিং (পর্ব ০৩): এডিটিং ধাপ
01:09:00 -
AI দিয়ে আর্টিকেল রাইটিং (পর্ব ৪): পাবলিশিং
53:00 -
Grok AI দিয়ে কনটেন্ট রাইটিং
07:00
টপিক্যাল ম্যাপ তৈরি (বোনাস)
“প্রিমিয়াম AI টুল/রাইটার দিয়ে লেখা” সিরিজ
কনটেন্ট রাইটিং ফর্মুলা
কীভাবে কনটেন্ট গ্যাপ খুঁজবেন
কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি
Google-এর Helpful Content Update মেনে কীভাবে কনটেন্ট লিখবেন
কনটেন্ট ও নিশ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য Google-এর গাইডলাইন
নতুন ব্লগ শুরুর সময় কোন ধরনের কনটেন্ট লিখবেন?
অন্টোলজি ও এনটিটি
পুরনো কনটেন্ট উন্নত করার গাইডলাইন
NShamimPRO-এর চেকলিস্ট মেনে অ্যাফিলিয়েট কনটেন্ট/বায়িং গাইড লেখা
ফ্রিতে কনটেন্ট খুঁজে বের করা
কনটেন্ট রাইটিং ও ডেভেলপমেন্ট কুইজ
ইন্সট্রাক্টর
Nasir Uddin Shamim
ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার, SEO বাগ হান্টার ও তিন সন্তানের বাবা
হ্যালো, আমি শামীম। আপনার যখন দরকার, আমি পাশে আছি। আমার লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের জীবন বদলে দেওয়া, আর আপনিও তাদেরই একজন।
ভিডিওগুলো দেখার সময় একটা কথা মনে রাখবেন: প্রয়োগই সাফল্যের মূল। আজ যা শিখলেন, সাথে সাথেই আপনার ব্লগে কাজে লাগান। সাফল্য তাদের কাছেই আসে, যারা প্রতিদিন একই দরকারি কাজগুলো করে যায়। এখন যে সমস্যাতেই পড়ুন না কেন, আমাদের Facebook Group এ নির্দ্বিধায় প্রশ্ন করুন। ভালো থাকবেন।
রিভিউ
Student Ratings & Reviews
সাধারণ প্রশ্ন
কোর্সগুলো কোন ভাষায়?
সব ভিডিও বাংলায়। টুল আর টার্মের নাম ইংরেজিতেই রাখা, যাতে কাজের সময় সহজে খুঁজে পান।
কতদিন দেখতে পারব?
একবার ভর্তি হলে লাইফটাইম অ্যাক্সেস। কোর্সে নতুন লেসন যোগ হলে সেটাও দেখতে পারবেন।
কীভাবে পেমেন্ট করব?
bKash অথবা Visa, Mastercard কার্ডে। চেকআউট পেজে আপনার সুবিধামতো মাধ্যম বেছে নিন।
রিফান্ড পাওয়া যায়?
হ্যাঁ, ৭ দিনের রিফান্ড পলিসি আছে। বিস্তারিত শর্ত রিফান্ড পলিসি পেজে।
ভর্তির আগে পড়ে নিন
-
ChatGPT বা Claude দিয়ে ব্লগ পোস্ট লেখার ধাপ: রিসার্চ থেকে এডিট পর্যন্ত
এক প্রম্পটে পুরো আর্টিকেল না চেয়ে পাঁচ ধাপে লিখুন: সার্চ ফলাফল দেখে রিসার্চ, সেকশন ধরে আউটলাইন ও ইনপুট, সেকশন ধরে লেখা, নিজে…
-
AI দিয়ে লেখা কনটেন্ট কি Google এ র্যাংক করে? পেনাল্টি আছে কি
শুধু AI দিয়ে লেখার জন্য Google পেনাল্টি দেয় না; প্রশ্ন হলো কনটেন্ট মানুষের কাজে লাগে কি না। তবে র্যাঙ্কিং কারসাজির জন্য AI…
