সব কোর্স IV AI মার্কেটিং ও বিজনেস
এজেন্সি ও অনলাইন বিজনেস LLC গঠন (US ও আন্তর্জাতিক)
নিশ ও বায়ার পারসোনা ঠিক করা থেকে শুরু করে LLC গঠন, ক্লায়েন্ট চুক্তি, পেমেন্ট মেথড, ইনভয়েস ও প্রজেক্ট ম্যানেজমেন্ট পর্যন্ত এজেন্সি দাঁড় করানোর ধাপগুলো শিখবেন।
- ৯টি লেসন
- আপডেট:
যা শিখবেন
- অনলাইন বিজনেস বা এজেন্সির সঠিক নিশ বাছাই
- বায়ার পারসোনা, বিজনেসের নাম ও লোগো তৈরি
- LLC, LTD নাকি একক মালিকানা, কোনটা আপনার জন্য
- ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের জন্য SEO চুক্তিপত্র বানানো
- Stripe, PayPal বা 2Checkout দিয়ে পেমেন্ট সেটআপ
- ইনভয়েস টেমপ্লেট, বিলিং ও প্রজেক্ট ম্যানেজমেন্ট
কাদের জন্য
- ফ্রিল্যান্সিং থেকে এজেন্সিতে যেতে চান যারা
- বিদেশি ক্লায়েন্টের সাথে কাজের জন্য বিজনেস এনটিটি গড়তে চান যারা
- নিজের অনলাইন বিজনেস গুছিয়ে শুরু করতে চান এমন উদ্যোক্তা
কোর্স সম্পর্কে
পুরো বিবরণ পড়ুন
কোর্সটা কী নিয়ে
ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা আর একটা এজেন্সি বা অনলাইন বিজনেস চালানো এক জিনিস নয়। বিজনেস হিসেবে দাঁড়াতে গেলে নিশ ও ক্লায়েন্ট ঠিক করা, নাম ও ব্র্যান্ড, বৈধ বিজনেস এনটিটি, চুক্তিপত্র, পেমেন্ট আর বিলিং, সব গুছিয়ে নিতে হয়। বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করলে এগুলো আরও জরুরি।
এই কোর্সে এই কাজগুলো একটার পর একটা ক্রমে সাজানো, যাতে আপনি একটা চেকলিস্টের মতো ধরে এগোতে পারেন। যারা US LLC formation নিয়ে ভাবছেন, তারা এখানে LLC, LTD আর একক মালিকানার মধ্যে কোনটা কখন মানানসই তার ধারণা পাবেন।
কীভাবে শেখানো হয়েছে
বাংলায় ভিডিও লেসন, প্রতিটা ধাপের জন্য একটা লেসন। ধাপগুলো সেই ক্রমেই রাখা, যে ক্রমে একটা নতুন এজেন্সি সাধারণত দাঁড় করানো হয়। শেষে একটা কুইজ আছে।
কোর্সে যা আছে
- ভিত্তি: আপনার এজেন্সি বা অনলাইন বিজনেসের নিশ বাছাই আর বায়ার পারসোনা তৈরি।
- ব্র্যান্ড: বিজনেসের নাম ও লোগো তৈরি, আর বিজনেসের ওয়েবসাইট বানানো।
- বিজনেস এনটিটি: LLC, LTD নাকি একক মালিকানা, আর LLC গঠনের প্রসেস।
- ক্লায়েন্ট অনবোর্ডিং: নিজের SEO চুক্তিপত্র বা কন্ট্রাক্ট তৈরি।
- টাকা নেওয়া: Stripe, PayPal নাকি 2Checkout, পেমেন্ট মেথড সেটআপ, আর ইনভয়েস টেমপ্লেট ও বিলিং।
- চালানো: প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক।
কোর্স শেষে আপনি যা পারবেন
- নিজের এজেন্সির নিশ, ক্লায়েন্ট প্রোফাইল ও ব্র্যান্ড ঠিক করতে পারবেন
- কোন ধরনের বিজনেস এনটিটি আপনার জন্য মানানসই, তা নিয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন
- চুক্তি, পেমেন্ট, ইনভয়েস আর প্রজেক্ট ম্যানেজমেন্ট গুছিয়ে পেশাদারভাবে ক্লায়েন্ট সামলাতে পারবেন
কে শেখাচ্ছেন
কোর্সটি শেখাচ্ছেন নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim)। তিনি একজন ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার ও SEO বাগ হান্টার। ভিডিও দেখতে গিয়ে কোথাও আটকে গেলে আমাদের Facebook Group এ প্রশ্ন করতে পারবেন।
কিছু প্রশ্নের উত্তর
এই কোর্স কি আইনি বা ট্যাক্স পরামর্শ?
না। কোর্সে প্রসেস ও বিকল্পগুলো বোঝানো হয়েছে। আপনার দেশের আইন ও ট্যাক্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে একজন যোগ্য পেশাদারের পরামর্শ নিন।
ফ্রিল্যান্সিং কোর্সের সাথে পার্থক্য কী?
এই কোর্স বিজনেসের কাঠামো নিয়ে। ক্লায়েন্ট খোঁজা, পিচ ও প্রাইসিং নিয়ে বিস্তারিত পাবেন ফ্রিল্যান্সিং ও ক্লায়েন্ট SEO কোর্সে।
কোর্স শেষে সার্টিফিকেট পাব?
হ্যাঁ। কোর্সের লেসন ও কুইজ শেষ করে কোর্স কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কারিকুলাম
৯টি লেসন।
আগেই কিনেছেন?
তাহলে কোর্সটা লক দেখাচ্ছে কারণ আপনি লগইন করা নেই। কেনার সময় যে ইমেইল দিয়েছিলেন, সেটা দিয়ে লগইন করলেই সব লেসন খুলে যাবে।
টপিক ও লেসন
নিশ সিলেকশন
-
আপনার অনলাইন বিজনেস/এজেন্সির জন্য সঠিক নিশ বাছাই
বায়ার পারসোনা তৈরি
বিজনেসের নাম ও লোগো তৈরি
আপনার ওয়েবসাইট তৈরি করুন
আসল বিজনেস এনটিটি গঠন (LLC? LTD? Solo?)
আপনার SEO কন্ট্রাক্ট তৈরি (ক্লায়েন্ট অনবোর্ডিং)
পেমেন্ট মেথড সেটআপ (Stripe, PayPal নাকি 2Checkout?)
ইনভয়েস টেমপ্লেট ও বিলিং প্রস্তুত করুন
প্রজেক্ট ম্যানেজমেন্ট
কুইজ
ইন্সট্রাক্টর
Nasir Uddin Shamim
ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার, SEO বাগ হান্টার ও তিন সন্তানের বাবা
হ্যালো, আমি শামীম। আপনার যখন দরকার, আমি পাশে আছি। আমার লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের জীবন বদলে দেওয়া, আর আপনিও তাদেরই একজন।
ভিডিওগুলো দেখার সময় একটা কথা মনে রাখবেন: প্রয়োগই সাফল্যের মূল। আজ যা শিখলেন, সাথে সাথেই আপনার ব্লগে কাজে লাগান। সাফল্য তাদের কাছেই আসে, যারা প্রতিদিন একই দরকারি কাজগুলো করে যায়। এখন যে সমস্যাতেই পড়ুন না কেন, আমাদের Facebook Group এ নির্দ্বিধায় প্রশ্ন করুন। ভালো থাকবেন।
রিভিউ
Student Ratings & Reviews
Thanks, vaiya.
সাধারণ প্রশ্ন
কোর্সগুলো কোন ভাষায়?
সব ভিডিও বাংলায়। টুল আর টার্মের নাম ইংরেজিতেই রাখা, যাতে কাজের সময় সহজে খুঁজে পান।
কতদিন দেখতে পারব?
একবার ভর্তি হলে লাইফটাইম অ্যাক্সেস। কোর্সে নতুন লেসন যোগ হলে সেটাও দেখতে পারবেন।
কীভাবে পেমেন্ট করব?
bKash অথবা Visa, Mastercard কার্ডে। চেকআউট পেজে আপনার সুবিধামতো মাধ্যম বেছে নিন।
রিফান্ড পাওয়া যায়?
হ্যাঁ, ৭ দিনের রিফান্ড পলিসি আছে। বিস্তারিত শর্ত রিফান্ড পলিসি পেজে।
ভর্তির আগে পড়ে নিন
-
US LLC কী? বাংলাদেশি কি আমেরিকান LLC খুলতে পারেন
US LLC হলো মার্কিন অঙ্গরাজ্যে নিবন্ধিত ব্যবসায়িক কাঠামো। বাংলাদেশি নাগরিক সাধারণত খুলতে পারেন, তবে রেজিস্টার্ড এজেন্ট, EIN, প্রতি বছর Form 5472 ও…
-
SEO ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট কীভাবে পাবেন
নির্দিষ্ট নিশ ও সার্ভিস ঠিক করে নিজের সাইট বা নমুনা অডিট দিয়ে প্রমাণ বানান, তারপর মার্কেটপ্লেস, LinkedIn, এজেন্সি পার্টনারশিপ আর ফ্রি মিনি…
