একটা কোর্স কীভাবে কিনবেন?
সংক্ষেপে: কোর্সের পাতায় গিয়ে “ভর্তি হোন” চাপুন, লগইন বা নতুন অ্যাকাউন্ট খুলুন, তারপর চেকআউটে bKash, কার্ড বা Google Pay দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট সফল হলেই কোর্সটা আপনার ড্যাশবোর্ডে চলে আসবে।
ধাপগুলো
- সব কোর্স দেখুন এখানে, আর যেটা নিতে চান তার পাতায় যান।
- “ভর্তি হোন” বোতাম চাপুন।
- লগইন করা না থাকলে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে চেকআউটেই নাম আর ইমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা যায়, পাসওয়ার্ডের লিংক ইমেইলে যাবে।
- চেকআউটে নাম, ইমেইল আর ফোন নম্বর মিলিয়ে নিন। কুপন কোড থাকলে বসিয়ে দিন।
- পেমেন্টের মাধ্যম বেছে নিন: bKash, কার্ড বা Google Pay। তারপর পেমেন্ট শেষ করুন।
- পেমেন্ট সফল হলে অর্ডার কনফার্মেশন ইমেইল যাবে। ড্যাশবোর্ড এ “Enrolled Courses” এ কোর্সটা পাবেন, এখনই শুরু করতে পারেন।
একাধিক কোর্স নিতে চাইলে
দুই তিনটার বেশি কোর্স নিতে চাইলে All-Access দেখুন: ১৬টি কোর্স একবারের পেমেন্টে। কীভাবে কিনবেন: All-Access কেনার ধাপ।
পেমেন্টে আটকে গেলে WhatsApp এ লিখুন +880 1771-553141, অথবা ইমেইল করুন ca**@********ro.com এ। অর্ডার নম্বর থাকলে সেটাও দিন।