যা শিখবেন
- SEO কী এবং কেন এটা এত শক্তিশালী
- Google কীভাবে কাজ করে ও কীভাবে একটা সাইট র্যাঙ্ক করে
- Semrush টেস্টের ভিত্তিতে আপডেটেড র্যাঙ্কিং ফ্যাক্টর
- Google এর ২০০+ র্যাঙ্কিং ফ্যাক্টরের ধারণা
- জিরো ক্লিক সার্চ কী এবং এর প্রভাব
কাদের জন্য
- SEO তে একদম নতুন যারা
- ব্লগিং বা অ্যাফিলিয়েট শুরুর আগে ভিত্তি মজবুত করতে চান যারা
- অন্য SEO কোর্সে যাওয়ার আগে বেসিক ঝালিয়ে নিতে চান যারা
কোর্স সম্পর্কে
পুরো বিবরণ পড়ুন
কোর্সটা কী নিয়ে
SEO শেখা শুরু করলে প্রথমেই অনেক টার্ম আর টুলের নাম শুনে গুলিয়ে যায়। এই কোর্সটা সেই জট খুলে দেয়। এখানে টুলের চেয়ে ধারণার ওপর জোর বেশি: সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, কোন বিষয়গুলো র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে, আর আজকের সার্চ রেজাল্টে কেন অনেক সার্চ কোনো ক্লিক ছাড়াই শেষ হয়ে যায়।
যারা SEO course in Bangladesh বা বাংলায় SEO শেখার একটা পরিষ্কার শুরু খুঁজছেন, তাদের জন্য এই কোর্সটা প্রথম ধাপ। এখানকার ধারণাগুলো পরের সব SEO কোর্স বুঝতে সাহায্য করবে।
কীভাবে শেখানো হয়েছে
বাংলায় ছোট ছোট ভিডিও লেসন, একদম নতুনদের কথা মাথায় রেখে। প্রতিটা লেসন একটা প্রশ্নের উত্তর দেয়, তাই এক বসায় পুরো কোর্স শেষ করা যায়। শেষে একটা কুইজ আছে।
কোর্সে যা আছে
- SEO কী: SEO আসলে কী, আর কেন এটা একটা সাইটের দীর্ঘমেয়াদি ট্রাফিকের এত শক্তিশালী উৎস।
- Google কীভাবে কাজ করে: ক্রল, ইনডেক্স আর র্যাঙ্কিংয়ের মূল প্রক্রিয়া, আর Google কীভাবে একটা সাইট র্যাঙ্ক করে।
- র্যাঙ্কিং ফ্যাক্টর: Semrush এর একটা টেস্টের ভিত্তিতে আপডেটেড র্যাঙ্কিং ফ্যাক্টর, আর Google এর ২০০+ র্যাঙ্কিং ফ্যাক্টরের ধারণা।
- জিরো ক্লিক সার্চ: কেন অনেক সার্চে কেউ কোনো সাইটে ক্লিকই করে না, আর আপনার কনটেন্ট প্ল্যানে এর প্রভাব কী।
কোর্স শেষে আপনি যা পারবেন
- SEO এর মূল টার্মগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবেন
- বুঝতে পারবেন একটা পেজ কেন র্যাঙ্ক করে আর কেন করে না
- পরের ধাপে কোন বিষয় শিখবেন, তা নিয়ে পরিষ্কার ধারণা পাবেন
কে শেখাচ্ছেন
কোর্সটি শেখাচ্ছেন নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim)। তিনি একজন ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার ও SEO বাগ হান্টার। ভিডিও দেখতে গিয়ে কোথাও আটকে গেলে আমাদের Facebook Group এ প্রশ্ন করতে পারবেন।
কিছু প্রশ্নের উত্তর
এই কোর্সের পরে কী শিখব?
সাধারণত এরপর কিওয়ার্ড রিসার্চ, তারপর অন-পেজ SEO করা ভালো। ব্লগ বা অ্যাফিলিয়েট সাইট বানাতে চাইলে লাইভ প্রজেক্ট কোর্সগুলো দেখতে পারেন।
কোনো টুল কিনতে হবে?
না। এই কোর্সটা ধারণাভিত্তিক, কোনো পেইড টুল ছাড়াই পুরোটা দেখতে পারবেন।
কোর্স শেষে সার্টিফিকেট পাব?
হ্যাঁ। কোর্সের লেসন ও কুইজ শেষ করে কোর্স কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কারিকুলাম
৬টি লেসন।
আগেই কিনেছেন?
তাহলে কোর্সটা লক দেখাচ্ছে কারণ আপনি লগইন করা নেই। কেনার সময় যে ইমেইল দিয়েছিলেন, সেটা দিয়ে লগইন করলেই সব লেসন খুলে যাবে।
টপিক ও লেসন
SEO কী?
-
SEO কী? কেন এটি এত শক্তিশালী
14:21
Google কীভাবে কাজ করে
র্যাঙ্কিং ফ্যাক্টর
Google র্যাঙ্কিং ফ্যাক্টর
জিরো ক্লিক সার্চ ব্যাখ্যা
কুইজ
ইন্সট্রাক্টর
Nasir Uddin Shamim
ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার, SEO বাগ হান্টার ও তিন সন্তানের বাবা
হ্যালো, আমি শামীম। আপনার যখন দরকার, আমি পাশে আছি। আমার লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের জীবন বদলে দেওয়া, আর আপনিও তাদেরই একজন।
ভিডিওগুলো দেখার সময় একটা কথা মনে রাখবেন: প্রয়োগই সাফল্যের মূল। আজ যা শিখলেন, সাথে সাথেই আপনার ব্লগে কাজে লাগান। সাফল্য তাদের কাছেই আসে, যারা প্রতিদিন একই দরকারি কাজগুলো করে যায়। এখন যে সমস্যাতেই পড়ুন না কেন, আমাদের Facebook Group এ নির্দ্বিধায় প্রশ্ন করুন। ভালো থাকবেন।
রিভিউ
Student Ratings & Reviews
Good good good 100%
সাধারণ প্রশ্ন
কোর্সগুলো কোন ভাষায়?
সব ভিডিও বাংলায়। টুল আর টার্মের নাম ইংরেজিতেই রাখা, যাতে কাজের সময় সহজে খুঁজে পান।
কতদিন দেখতে পারব?
একবার ভর্তি হলে লাইফটাইম অ্যাক্সেস। কোর্সে নতুন লেসন যোগ হলে সেটাও দেখতে পারবেন।
কীভাবে পেমেন্ট করব?
bKash অথবা Visa, Mastercard কার্ডে। চেকআউট পেজে আপনার সুবিধামতো মাধ্যম বেছে নিন।
রিফান্ড পাওয়া যায়?
হ্যাঁ, ৭ দিনের রিফান্ড পলিসি আছে। বিস্তারিত শর্ত রিফান্ড পলিসি পেজে।
ভর্তির আগে পড়ে নিন
-
SEO করলে কত দিনে রেজাল্ট পাওয়া যায়?
SEO এর পরিষ্কার ফল দেখতে সাধারণত কয়েক মাস লাগে; Google এর একটি অফিশিয়াল ভিডিও অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে ৪ মাস থেকে ১ বছর।…
-
SEO কী? নতুনদের জন্য সহজ ব্যাখ্যা ও শুরু করার ধাপ
SEO হলো ওয়েবসাইটকে এমনভাবে তৈরি ও সাজানো, যাতে Google পেজগুলো খুঁজে পায়, বোঝে এবং অর্গানিক রেজাল্টে দেখায়। মূল কাজ তিনটি: সার্চকারীর প্রশ্নের…
