মূল কনটেন্টে যান
NShamimPRO Marketing through AI: ইতিহাস শুরু এখানেই

সব কোর্স III AI অ্যাফিলিয়েট

Amazon অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট

একটা আসল নিশ সাইট লাইভ বানানো দেখবেন: কিওয়ার্ড ও নিশ বাছাই, সাইট সেটআপ, কনটেন্ট, অন-পেজ ও অফ-পেজ SEO থেকে Amazon Associates পর্যন্ত।

  • ৪৭টি লেসন
  • ২১ ঘণ্টা ভিডিও
  • আপডেট:

যা শিখবেন

  • নিশ বাছাই ও Amazon এর জন্য রিভিউ কিওয়ার্ড রিসার্চ
  • ডোমেইন, হোস্টিং, WordPress ও AAWP প্লাগইন দিয়ে নিশ সাইট সেটআপ
  • রাইটারদের জন্য কনটেন্ট প্ল্যান ও নির্দেশনা দেওয়া, ভুল সামলানো
  • অন-পেজ সেটআপ, ইন্টারনাল লিংকিং ও নিশ সাইট অডিট চেকলিস্ট
  • Amazon Associates অ্যাকাউন্ট খোলা, OneLink ও ট্যাক্স তথ্য জমা
  • গেস্ট পোস্ট, ব্র্যান্ডিং ও ইমেইল মার্কেটিং দিয়ে সাইট বড় করা

কাদের জন্য

  • প্রথমবার অ্যাফিলিয়েট নিশ সাইট বানাতে চান যারা
  • একটা বাস্তব প্রজেক্ট শুরু থেকে কীভাবে এগোয় দেখতে চান যারা
  • Amazon ছাড়াও অন্য অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে কাজ করতে চান যারা

কোর্স সম্পর্কে

পুরো বিবরণ পড়ুন

কোর্সটা কী নিয়ে

অ্যাফিলিয়েট নিশ সাইট নিয়ে অনেক টিউটোরিয়াল আছে, কিন্তু একটা সাইট আসলে শুরু থেকে কীভাবে দাঁড়ায়, পথে কী ভুল হয় আর কীভাবে সেটা সামলাতে হয়, সেটা খুব কমই দেখা যায়। এই কোর্সে একটা আসল নিশ সাইট লাইভ বানানো হয়েছে, আর প্রতিটা ধাপ রেকর্ড করা হয়েছে।

প্রজেক্টটা Amazon দিয়ে, কিন্তু পদ্ধতিগুলো Amazon ছাড়াও অন্য অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে কাজে লাগবে। যারা Amazon affiliate course in Bangla খুঁজছেন, তারা এখানে পুরো যাত্রাটা দেখতে পাবেন।

কীভাবে শেখানো হয়েছে

বাংলায় ভিডিও লেসন, প্রজেক্ট যেভাবে এগিয়েছে সেই ক্রমে সাজানো। মাঝে মাঝে প্রজেক্টের ট্রাফিক, র‍্যাঙ্কিং আর আয় ও খরচের আপডেট দেখানো হয়েছে, যাতে বুঝতে পারেন কোন কাজের কী ফল হলো।

কোর্সে যা আছে

  • কিওয়ার্ড ও নিশ: নিশ সিলেকশন আর Amazon এর জন্য সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কিওয়ার্ড রিসার্চ।
  • ডোমেইন ও হোস্টিং: ডোমেইন বাছাই ও কেনা, নেমসার্ভার সেটআপ আর WordPress ইনস্টল।
  • কনটেন্ট প্ল্যানিং: কনটেন্ট প্ল্যান, রাইটারদের নির্দেশনা ও অর্ডার দেওয়া, রাইটারের ভুল সামলানো, ভালো প্রোডাক্ট বাছাই, কনটেন্ট গ্যাপ আর ফিচার্ড স্নিপেট প্রয়োগ।
  • সাইট সেটআপ: থিম, প্লাগইন, লোগো, হোমপেজ, জরুরি পেজ, কনভার্ট করার মতো প্রাইসিং টেবিল, AAWP প্লাগইন আর বড় সেলের জন্য ডিল পেজ।
  • অন-পেজ ও ইন্টারনাল লিংকিং: SEO প্লাগইন কনফিগারেশন, রিভিউ পেজ সাজানো, ইনফো কনটেন্টের টুইক, ইন্টারনাল লিংকিং আর নিশ সাইট অডিট চেকলিস্ট।
  • Amazon Associates: অ্যাকাউন্ট খোলা, OneLink আর ট্যাক্স তথ্য জমা দেওয়া।
  • অফ-পেজ ও বৃদ্ধি: সোশ্যাল সিগন্যাল, গেস্ট পোস্টিং, ব্র্যান্ডিং, সাব-নিশ দিয়ে সাইট বড় করা, ইমেইল মার্কেটিং আর অন্য নিশ অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম খোঁজা।

কোর্স শেষে আপনি যা পারবেন

  • নিজে একটা অ্যাফিলিয়েট নিশ সাইট পরিকল্পনা করে লাইভ করতে পারবেন
  • রাইটার দিয়ে কনটেন্ট করানোর পুরো প্রসেস চালাতে পারবেন
  • Google আপডেটের আগে ও পরে র‍্যাঙ্কিং ডেটা তুলনা করে সাইটের অবস্থা বুঝতে পারবেন

কে শেখাচ্ছেন

কোর্সটি শেখাচ্ছেন নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim)। তিনি একজন ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার ও SEO বাগ হান্টার। ভিডিও দেখতে গিয়ে কোথাও আটকে গেলে আমাদের Facebook Group এ প্রশ্ন করতে পারবেন।

কিছু প্রশ্নের উত্তর

Amazon ছাড়া অন্য প্ল্যাটফর্মে কি এই পদ্ধতি কাজ করবে?

হ্যাঁ। নিশ বাছাই, কনটেন্ট, অন-পেজ আর অফ-পেজের কাজ প্ল্যাটফর্ম নির্ভর নয়। কোর্সে অন্য অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম খোঁজা আর সরাসরি প্রোডাক্ট মালিকের সাথে যোগাযোগের লেসনও আছে।

লেসনে দেখানো প্লাগইন বা টুলই কি ব্যবহার করতে হবে?

না। প্রজেক্টের সময় যে টুল ব্যবহার হয়েছে সেগুলো দেখানো হয়েছে। একই কাজ অন্য টুল দিয়েও করা যায়, মূল বিষয় হলো প্রসেসটা বোঝা।

কোর্স শেষে সার্টিফিকেট পাব?

হ্যাঁ। কোর্সের লেসন ও কুইজ শেষ করে কোর্স কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

কারিকুলাম

৪৭টি লেসন।

টপিক ও লেসন

কিওয়ার্ড রিসার্চ ও নিশ সিলেকশন
KW Research & Niche Selection - 3 Parts in Detailed.

  • কিওয়ার্ড রিসার্চ ও নিশ সিলেকশন পর্ব ০১
    58:00
  • কিওয়ার্ড রিসার্চ ও নিশ সিলেকশন পর্ব ০২
    40:00
  • Amazon-এর জন্য সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কিওয়ার্ড রিসার্চ
    20:55

ডোমেইন ও হোস্টিং

সাইট কনটেন্ট প্ল্যানিং | রিসার্চ | উন্নয়ন
Let's dive into the planning stage.

সাইট সেটআপ

অন-পেজ

Amazon Associates অ্যাকাউন্ট

অফ-পেজ
For more videos - check our dedicated Offpage (Link Building) Course.

নিশ সাইট অডিট

ইন্টারনাল লিংকিং

নিশ অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম খোঁজা

Google অ্যালগরিদম আপডেট

ইনফো ব্লগে অ্যাফিলিয়েট

ট্যাক্স তথ্য জমা দেওয়া

প্রজেক্ট আপডেট ও আয়

Amazon অ্যাফিলিয়েট লাইভ প্রজেক্ট কুইজ

ইন্সট্রাক্টর

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার, SEO বাগ হান্টার ও তিন সন্তানের বাবা

হ্যালো, আমি শামীম। আপনার যখন দরকার, আমি পাশে আছি। আমার লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের জীবন বদলে দেওয়া, আর আপনিও তাদেরই একজন।

ভিডিওগুলো দেখার সময় একটা কথা মনে রাখবেন: প্রয়োগই সাফল্যের মূল। আজ যা শিখলেন, সাথে সাথেই আপনার ব্লগে কাজে লাগান। সাফল্য তাদের কাছেই আসে, যারা প্রতিদিন একই দরকারি কাজগুলো করে যায়। এখন যে সমস্যাতেই পড়ুন না কেন, আমাদের Facebook Group এ নির্দ্বিধায় প্রশ্ন করুন। ভালো থাকবেন।

ইন্সট্রাক্টর সম্পর্কে আরও

রিভিউ

Student Ratings & Reviews

৫.০
মোট ৩ রেটিং
৫
৩টি রেটিং
৪
০টি রেটিং
৩
০টি রেটিং
২
০টি রেটিং
১
০টি রেটিং
md Rayhan kabir
১ বছর আগে
good
akterkhan71
২ বছর আগে
This course was good touch for me.
Md Shariful Islam
৩ বছর আগে
perfect

সাধারণ প্রশ্ন

কোর্সগুলো কোন ভাষায়?

সব ভিডিও বাংলায়। টুল আর টার্মের নাম ইংরেজিতেই রাখা, যাতে কাজের সময় সহজে খুঁজে পান।

কতদিন দেখতে পারব?

একবার ভর্তি হলে লাইফটাইম অ্যাক্সেস। কোর্সে নতুন লেসন যোগ হলে সেটাও দেখতে পারবেন।

কীভাবে পেমেন্ট করব?

bKash অথবা Visa, Mastercard কার্ডে। চেকআউট পেজে আপনার সুবিধামতো মাধ্যম বেছে নিন।

রিফান্ড পাওয়া যায়?

হ্যাঁ, ৭ দিনের রিফান্ড পলিসি আছে। বিস্তারিত শর্ত রিফান্ড পলিসি পেজে।

ভর্তির আগে পড়ে নিন

ব্লগে আরও লেখা

Want to receive push notifications for all major on-site activities?

✕