বই · নাসির উদ্দিন শামীম
SEO এবং অনলাইনে জীবন বদলের গল্প
শূন্য থেকে শুরু করার প্রুভেন গাইড
শূন্য থেকে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, SEO, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আর এজেন্সি বিল্ডিং শুরু করার ব্লুপ্রিন্ট।
- অধ্যায়
- ১৮
- ব্লগ বানানোর ধাপ
- ১৯
- ভাষা
- বাংলা
কাদের জন্য
বইটি কাদের পড়া উচিত?
আমি চাই না বইটা এমন কেউ কিনুক, যার আসলে এটা দরকার নেই। পুরো বইটা লিখেছি SEO আর অনলাইন আয় নিয়ে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে।
নাসির উদ্দিন শামীম
আপনি যদি SEO, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ফ্রিল্যান্সিং বা নিশ সাইট বিল্ডিং নিয়ে এর মধ্যেই কাজ করেন, বা সামনে করবেন, তাহলে বইটা আপনার জন্য একটা মাইলফলক হতে পারে।
অনেকে সরকারি বা বেসরকারি চাকরি করছেন, কেউ পড়াশোনা করছেন, কেউ এখনো কাজ খুঁজছেন। মনে মনে অনলাইনে কাজ করে প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখছেন। আপনি যদি তাদের একজন হন, বইটা আপনার জন্যও।
যা জানবেন
বইটি পড়ে কী কী শিখতে পারবেন?
- অনলাইন থেকে আসলেই আয় হয় কিনা, নতুনদের এই দ্বিধা নিয়ে একটা স্পষ্ট ধারণা।
- চাকরি করবেন নাকি অনলাইনে কিছু করবেন, এই সিদ্ধান্ত নিতে না পারলে আপনার জন্য কোনটা ঠিক, বুঝতে পারবেন।
- গ্রাফিক ডিজাইন বা ড্রপশিপিংয়ের মতো অন্য কিছু চেষ্টা করে এখন SEO, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং নতুন করে শিখবেন কিনা ভাবছেন? কী করা উচিত, বুঝতে পারবেন।
- SEO থেকে কী কী উপায়ে আয় করা যায়, তার একটা তালিকা।
- একদম শুরু থেকে SEO প্র্যাকটিস শুরু করার পথ।
- গুগল আপডেটে সাইট পড়ে গেলে কীভাবে রিকভার করবেন, তার পরিকল্পনা।
- SEO আর ব্লগিংয়ের খুব দরকারি কিছু টুলের তালিকা।
- বইয়ের ১৯টা ধাপ ফলো করে নিজে নিজে একটা ব্লগ বানানো।
- এজেন্সি দাঁড় করানোর গাইডলাইন: এমপ্লয়ি হায়ার, ক্লায়েন্ট আনা, পেমেন্ট কালেকশন।
- অনলাইন ক্যারিয়ারের মানসিকতা নিয়ে একটা অধ্যায়। যখনই হতাশ লাগবে, এই অধ্যায়টা খুলে পড়বেন।
সূচিপত্র
বইয়ের ১৮টা অধ্যায়
- অনলাইন দুনিয়া
- ফ্রিল্যান্সিং
- ডিজিটাল মার্কেটিং
- SEO
- নিশ, কিওয়ার্ড ও টপিক রিসার্চ
- অন-পেজ SEO
- টেকনিক্যাল SEO
- অফ-পেজ SEO
- দরকারি ব্লগিং ও SEO টুল, SEO অডিট
- গুগল আপডেট (Google Algorithm Updates)
- ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং
- অনলাইন থেকে আয়ের উপায় (মনিটাইজেশন)
- SEO এজেন্সি বিল্ডিং
- মার্কেটপ্লেস
- পেমেন্ট মেথড
- জীবন সংগ্রাম আর সফলতার মিশেলে কিছু মানুষের গল্প
- Mindset Hacking: অনলাইন ক্যারিয়ারের জন্য দরকারি মানসিকতা
- সামনের দিনগুলোতে অনলাইন ক্যারিয়ার নিয়ে কীভাবে এগোবেন
প্রশ্ন
কিছু কমন প্রশ্নের উত্তর
এই বই পড়ে কি SEO বিশেষজ্ঞ হতে পারব?
বইটা SEO এর মূল বিষয়গুলোর ধারণা দেবে আর দরকারি দক্ষতা তৈরিতে সাহায্য করবে। তবে বিশেষজ্ঞ হতে আরও অনেক কিছু শিখতে হবে, হাতে কলমে অভিজ্ঞতাও লাগবে।
এই বই পড়ে কি অনলাইনে আয় করতে পারব?
বইটা অনলাইন আয়ের বিভিন্ন পথ চেনাবে আর দরকারি দক্ষতা তৈরিতে সাহায্য করবে। তবে আয় করতে হলে পরিশ্রম আর ধৈর্য দুটোই লাগবে।
বইটি নিয়ে প্রশ্ন আছে?
WhatsApp বা ইমেইলে লিখুন। বই নিয়ে যা জানতে চান, আমরা উত্তর দেব।