মূল কনটেন্টে যান
NShamimPRO Marketing through AI: ইতিহাস শুরু এখানেই

সব কোর্স IV AI মার্কেটিং ও বিজনেস

প্রোডাক্টিভিটি ও টাইম ম্যানেজমেন্ট

সময় নষ্টের কারণ খুঁজে বের করা, অগ্রাধিকার ঠিক করা আর ব্যাচিং ও টাইম লিমিটের মতো সহজ কৌশলে প্রতিদিনের কাজ গুছিয়ে করা শিখবেন।

  • ৭টি লেসন
  • আপডেট:

যা শিখবেন

  • আপনার সময় নষ্টের কারণগুলো খুঁজে বের করা
  • সময়সূচি বানিয়ে তাতে লেগে থাকা
  • Eisenhower Matrix ও Pareto নীতি দিয়ে অগ্রাধিকার ঠিক করা
  • সবচেয়ে কঠিন কাজটা আগে শেষ করা
  • ব্যাচিং ও টাইম লিমিট দিয়ে কাজ দ্রুত করা
  • মাল্টিটাস্কিং বাদ দিয়ে একবারে একটা কাজে মন দেওয়া

কাদের জন্য

  • ব্লগিং বা ফ্রিল্যান্সিংয়ে কাজ জমে যায় এমন সবাই
  • চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করেন যারা
  • প্রতিদিন নিয়মিত কাজ করার অভ্যাস গড়তে চান যারা

কোর্স সম্পর্কে

পুরো বিবরণ পড়ুন

কোর্সটা কী নিয়ে

ব্লগিং, ফ্রিল্যান্সিং বা যেকোনো অনলাইন কাজে বস নেই, অফিসের সময় নেই। তাই সময়টা আপনাকেই সামলাতে হয়। অনেকে দিনে অনেক ঘণ্টা কম্পিউটারের সামনে থেকেও আসল কাজ কম এগোতে দেখেন, কারণ সময় ছোট ছোট বাধায় ভাগ হয়ে যায়।

এই কোর্সে প্রমাণিত কিছু সহজ কৌশল দেখানো হয়েছে, যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন সময় কোথায় যাচ্ছে আর কীভাবে দিনটা গুছিয়ে আসল কাজ আগে শেষ করবেন। যারা time management course in Bangla খুঁজছেন, তাদের জন্য এটা একটা ছোট ও সরাসরি কোর্স।

কীভাবে শেখানো হয়েছে

বাংলায় ছোট ভিডিও লেসন, প্রতিটা লেসন একটা কৌশল নিয়ে। প্রতিটা দেখার পর পরদিনই প্রয়োগ করে দেখতে পারবেন। শেষে কুইজ আছে।

কোর্সে যা আছে

  • টাইম কিলার খোঁজা: আপনার সময় আসলে কোথায় নষ্ট হচ্ছে, তা চিহ্নিত করা।
  • শিডিউল ও আর্জেন্সি: সময়সূচি বানিয়ে তাতে লেগে থাকার উপায়।
  • অগ্রাধিকার: Eisenhower Matrix আর Pareto Principle দিয়ে ঠিক করা কোন কাজ আগে।
  • Eat That Frog: সবচেয়ে কঠিন কাজটা আগে শেষ করার অভ্যাস।
  • ব্যাচিং ও টাইম লিমিট: একই ধরনের কাজ একসাথে করা আর প্রতিটা কাজে সময় বেঁধে দেওয়া।
  • একবারে একটা কাজ: মাল্টিটাস্কিং সামলে মনোযোগ ধরে রাখা।

কোর্স শেষে আপনি যা পারবেন

  • নিজের দিনের একটা বাস্তবসম্মত কাজের তালিকা ও সময়সূচি বানাতে পারবেন
  • জরুরি আর গুরুত্বপূর্ণ কাজের পার্থক্য করে ঠিক কাজটা আগে করতে পারবেন
  • চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন কাজের জন্য নিয়মিত সময় বের করতে পারবেন

কে শেখাচ্ছেন

কোর্সটি শেখাচ্ছেন নাসির উদ্দিন শামীম (Nasir Uddin Shamim)। তিনি একজন ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার ও SEO বাগ হান্টার। ভিডিও দেখতে গিয়ে কোথাও আটকে গেলে আমাদের Facebook Group এ প্রশ্ন করতে পারবেন।

কিছু প্রশ্নের উত্তর

এটা কি শুধু অনলাইনে কাজ করা মানুষের জন্য?

উদাহরণগুলো অনলাইন কাজের দিক থেকে দেওয়া, তবে কৌশলগুলো পড়াশোনা, চাকরি বা যেকোনো কাজে প্রয়োগ করা যায়।

কোনো অ্যাপ বা টুল লাগবে?

না। কৌশলগুলো কাগজ কলম দিয়েও করা যায়। আপনি চাইলে নিজের পছন্দের কোনো টু ডু অ্যাপ ব্যবহার করতে পারেন।

কোর্স শেষে সার্টিফিকেট পাব?

হ্যাঁ। কোর্সের লেসন ও কুইজ শেষ করে কোর্স কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

কারিকুলাম

৭টি লেসন।

টপিক ও লেসন

আপনার টাইম কিলার খুঁজে বের করুন

  • টাইম কিলার খুঁজে বের করা
    00:00

সবকিছুতে আর্জেন্সি তৈরি

Eisenhower Matrix ও Pareto Principle প্রয়োগ

সবচেয়ে কঠিন কাজটা আগে (Eat That Frog)

ব্যাচিং (যা পারেন একসাথে করে ফেলুন)

সময় বেঁধে নিজেকে নিয়ন্ত্রণ

একবারে একটি কাজ

প্রোডাক্টিভিটি ও টাইম ম্যানেজমেন্ট

ইন্সট্রাক্টর

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

ইন্টারনেট মার্কেটার, সার্চ অ্যালগরিদম রিসার্চার, SEO বাগ হান্টার ও তিন সন্তানের বাবা

হ্যালো, আমি শামীম। আপনার যখন দরকার, আমি পাশে আছি। আমার লক্ষ্য যত বেশি সম্ভব মানুষের জীবন বদলে দেওয়া, আর আপনিও তাদেরই একজন।

ভিডিওগুলো দেখার সময় একটা কথা মনে রাখবেন: প্রয়োগই সাফল্যের মূল। আজ যা শিখলেন, সাথে সাথেই আপনার ব্লগে কাজে লাগান। সাফল্য তাদের কাছেই আসে, যারা প্রতিদিন একই দরকারি কাজগুলো করে যায়। এখন যে সমস্যাতেই পড়ুন না কেন, আমাদের Facebook Group এ নির্দ্বিধায় প্রশ্ন করুন। ভালো থাকবেন।

ইন্সট্রাক্টর সম্পর্কে আরও

রিভিউ

Student Ratings & Reviews

৪.৭
মোট ৩৪ রেটিং
৫
২৮টি রেটিং
৪
৪টি রেটিং
৩
১টি রেটিং
২
১টি রেটিং
১
০টি রেটিং
F
৫ মাস আগে
This course summarizes the key points for increasing the productivity as well as time management.
Tanvir Anik
৭ মাস আগে
Seems like it will help me boosting my productivity
Mohammad Intekhab Alam Chowdhury
১০ মাস আগে
great
FE
১১ মাস আগে
Yes, Its very effective for me.
AK
১ বছর আগে
excellent,
learn many new topic.......
ferdousreza
১ বছর আগে
This course was comprehensive and very helpful. I enjoyed the course. It was very informative. Thanks to Shamim sir
NA
১ বছর আগে
"I have learned something quite good and effective, which I hope will be very helpful in my work."
JUWEL SAHA
১ বছর আগে
It was good match for me.
Abdullah Al Shuhan
১ বছর আগে
It increased my sense of time, which will help me in the future.
AS
১ বছর আগে
I had a lot of trouble managing my time, especially when I worked online. The fact that there are several things to do online at once caused me to constantly put things off. After taking this "Productivity and Time Management" course, I am more focused on my work and have complete confidence in my goals. Two things in particular captivated me. No. 1 is the Eisenhower matrix technique, and No. 2 is the quiz option that lets me assess myself more accurately.
Ebrahim Sheikh
১ বছর আগে
Great
KL
১ বছর আগে
Very Effective course. I really love it
MUNMUN SIDDIKA
১ বছর আগে
yes, of course.
Hafizul Islam
২ বছর আগে
Amazing journey with team of NShamim PRO
Mijanur Rahman
২ বছর আগে
Great
MA
২ বছর আগে
Shamim vai shared some very usefull productivity & time management guidelines & tips. I will try to follow each and every guidelines in my daily work life. Thanks
JONAKI KHANAM
২ বছর আগে
Very Good
hridoyahmed
২ বছর আগে
Very Good course with valuable information and motivation.
MR
২ বছর আগে
Very informative course to trac on work line
RIGishan
২ বছর আগে
Shamin Vai shared many productivity guidelines and processes that one should follow to get good results/outcomes from their time and hard work.

Great course. Thank you vai

সাধারণ প্রশ্ন

কোর্সগুলো কোন ভাষায়?

সব ভিডিও বাংলায়। টুল আর টার্মের নাম ইংরেজিতেই রাখা, যাতে কাজের সময় সহজে খুঁজে পান।

কতদিন দেখতে পারব?

একবার ভর্তি হলে লাইফটাইম অ্যাক্সেস। কোর্সে নতুন লেসন যোগ হলে সেটাও দেখতে পারবেন।

কীভাবে পেমেন্ট করব?

bKash অথবা Visa, Mastercard কার্ডে। চেকআউট পেজে আপনার সুবিধামতো মাধ্যম বেছে নিন।

রিফান্ড পাওয়া যায়?

হ্যাঁ, ৭ দিনের রিফান্ড পলিসি আছে। বিস্তারিত শর্ত রিফান্ড পলিসি পেজে।

ভর্তির আগে পড়ে নিন

ব্লগে আরও লেখা

Want to receive push notifications for all major on-site activities?

✕