আমাদের সম্পর্কে
বাংলায় AI মার্কেটিং শেখার একটা স্কুল
NShamimPRO শুরু হয়েছিল ২০১৮ সালে, বাংলায় SEO শেখানোর জন্য। এখন চারটা ট্র্যাক: AI SEO, AI ব্লগিং, AI অ্যাফিলিয়েট আর AI মার্কেটিং ও বিজনেস।
- শিক্ষার্থী
- ২,৭৩০+
- কোর্স
- ১৬
- রিভিউ
- ১৩৮
- গড় রেটিং
- ৪.৭৫/৫

নাসির উদ্দিন শামীম
N U Shamim · প্রতিষ্ঠাতা, NShamimPRO
যিনি শেখান
একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যিনি SEO শিখেছেন নিজে নিজে
পেশায় ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। চাকরি করতে করতে ইন্টারনেট মার্কেটিং শেখা শুরু, বেশিরভাগটাই নিজে নিজে: গুগলের ব্লগ পড়ে, টুল কিনে, ওয়েবসাইট কিনে, ভুল করে।
এখনো নিজের ব্লগ আর অ্যাফিলিয়েট সাইট চালান। পরিবার নিয়ে ঢাকায় থাকেন, কাজের বাইরে গোয়েন্দা গল্প পড়েন।
শামীমের লক্ষ্য লেখা আছে তাঁর নিজের পরিচিতিতে: জীবদ্দশায় অন্তত দশ লাখ মানুষের জীবন বদলাতে সাহায্য করা। কোনো শিক্ষার্থী যখন জানায় ভিডিও দেখে ব্লগ দাঁড় করিয়েছে বা রিমোট চাকরি পেয়েছে, সেটাই তাঁর কাছে বড় পাওয়া।
পথটা
গ্রাম থেকে AI ক্লাসরুম
গ্রাম থেকে ঢাকা
কিশোরগঞ্জের কটিয়াদী থানার পূর্বচর পাড়া তলা গ্রামে বড় হওয়া। তারপর ঢাকায় এসে প্রথম চাকরি।
চাকরির বছরগুলো
টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তারপর মার্কেটিং অফিসার, প্রোডাকশন ম্যানেজার। ঢাকা থেকে খুলনা, আবার ঢাকা।
২০১২: অনলাইনে শুরু
অনলাইন ক্যারিয়ার শুরু। নিজের ব্লগ, অ্যাফিলিয়েট সাইট, ক্লায়েন্টের SEO। DevsTeam Limited এর সহপ্রতিষ্ঠাতা, পরে LateNightBirds নামে ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
বাংলায় SEO ভিডিও
ইউটিউবে বাংলায় SEO শেখানো শুরু, যাতে ইংরেজি না জানলেও কেউ পিছিয়ে না থাকে।
২০১৮: NShamimPRO
SEO, ব্লগিং আর অ্যাফিলিয়েট শেখার জন্য নিজের স্কুল। এখন কোর্স ১৬টা।
এখন: AI এর সাথে
কোর্সগুলো চারটা AI ট্র্যাকে সাজানো হচ্ছে। একই কাজ, এখন AI দিয়ে দ্রুত আর ঠিকভাবে।
কীভাবে শেখাই
চারটা নিয়ম
বাংলায়
ভিডিও, ব্যাখ্যা, সাপোর্ট সব বাংলায়। টুলের নাম আর টার্মগুলো ইংরেজিতেই থাকে, যাতে কাজে নেমে অসুবিধা না হয়।
প্রজেক্ট ধরে
শুধু থিওরি নয়। ব্লগ বানানো, কীওয়ার্ড বাছাই, পেজ অপটিমাইজ, লিংক অ্যানালাইসিস: লাইভ প্রজেক্টে করে দেখানো।
নিজের সাইটে টেস্ট করা
যা শেখাই, নিজের ব্লগে টেস্ট করে দেখা। প্রতিদিনই কিছু না কিছু টেস্ট চলে।
আপডেট থাকে
গুগল আর AI টুল বদলায়। কোর্সে নতুন লেসন যোগ হলে আগের শিক্ষার্থীরাও পান।
চারটা ট্র্যাক
প্রতিষ্ঠান
NShamimPRO বাংলাদেশে রেজিস্টার্ড একটি প্রতিষ্ঠান।
পেমেন্ট নেওয়া হয় bKash, কার্ড আর Google Pay দিয়ে। রিফান্ড, প্রাইভেসি আর আয়ের বিষয়ে আমাদের অবস্থান লেখা আছে এই পাতাগুলোতে:
কথা বলতে চান?
WhatsApp বা ইমেইলে লিখুন। কোর্সের নাম আর অর্ডার নম্বর দিলে দ্রুত দেখে দিতে পারি।